রাজশাহী রেলওয়ে পুলিশ
নাটোরে চুরি হওয়া ম্যাকবুক উদ্ধারে রাজশাহীতে জার্মান পর্যটক
নাটোর রেলস্টেশন থেকে চুরি হওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা উদ্ধারের আশায় রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাঁর চুরি যাওয়া মালামালের সন্ধান পায়নি পুলিশ। তবে ল্যাপটপের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে কাজ করছে।